সংসদ এলাকা পরিচ্ছন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদ এলাকা পরিচ্ছন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও প্রয়োজনীয় সংস্কারকাজের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকার মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি এলাকার পরিবেশ, অবকাঠামো ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগান পরিষ্কার রাখা, সবুজায়ন নিশ্চিত করা এবং গাছপালার যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি।

এ ছাড়া সংসদ প্লাজা ও আশপাশের এলাকায় সংস্কারের প্রয়োজন রয়েছে, এমন স্থান চিহ্নিত করে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad