গোপালগঞ্জে কাটা গাছ মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জে কাটা গাছ মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গোপালগঞ্জে গাছ কাটার সময় মাথায় কাটা গাছ পড়ে আরিফ ফকির (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে জেলা শহরের ব্যাংকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের জাহিদ ফকিরের ছেলে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা জামাল চৌধুরীর বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন আরিফ। এ সময় একটি কাটা গাছ হঠাৎ তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অরিন্দম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শ্রমিককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর