ধানমন্ডিতে ডাকাতির ঘটনায় বর্তমান ও সাবেক সেনা সদস্যসহ গ্রেপ্তার ৯

ধানমন্ডিতে ডাকাতির ঘটনায় বর্তমান ও সাবেক সেনা সদস্যসহ গ্রেপ্তার ৯
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় একজন বর্তমান ও তিনজন সাবেক সেনা সদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও লুণ্ঠিত ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন তানভীর আবেদীন ওরফে জুই (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০), সজল চৌধুরী (৩১) ও ল্যান্স করপোরাল শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট দুপুর ২টা ১০ মিনিটে ধানমন্ডি ১২/এ সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুট করে ৮ থেকে ১০ জনের একটি দল।

আরও পড়ুন

পালানোর সময় পুলিশ ও স্থানীয় লোকজন তানভীর ও মজিবুরকে আটক করে। তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।

মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

জাকারিয়ার কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা ও সজলের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর