ডেমরায় মাদক নিয়ে দ্বন্দ্বে রিকশাচালক নিহত

ডেমরায় মাদক নিয়ে দ্বন্দ্বে রিকশাচালক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার ডেমরায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশাচালক হত্যার শিকার হয়েছেন। তার মাথা ইট দিয়ে থেতলে দিয়েছেন অভিযুক্ত রনি। এ ঘটনার পর তাকে গণপিটুনি দিয়ে পু্লিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

শুক্রবার ভোরে ডেমরা কামাড়গোপ ৪ নম্বর গেট মসজিদের পিছনে এ ঘটনা ঘটে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। ভোরে কামারগোপ এলাকায় দেলোয়ারের পুর্ব পরিচিত রনির (২৫) সঙ্গে মাদক সেবন নিয়ে তার দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান।

অনেকে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের নিয়ে রনিকে ধরে গণধোলাই দেন। খবর পেয়ে সেখান থেকে আহত অবস্থায় রনিকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এসআই শীতল আরও জানান, দেলোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর