মিরপুরে অস্ত্র-গুলিসহ শুটার জাকির গ্রেপ্তার

মিরপুরে অস্ত্র-গুলিসহ শুটার জাকির গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুরে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ মো. জামিল হোসেন ওরফে ‘শুটার জাকির’ ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

এর আগে বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় জাকিরের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

Related News

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জাকির একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার। দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিলেন তিনি। পুলিশের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুর এলাকায় কাজ করত জাকির। পরে জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ডিবি প্রধান বলেন, গত ৭ জুলাই রাত ৯টার দিকে মিরপুর মডেল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে (৩৮) হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনা ঘটে। ওই ঘটনায় জাকির পালিয়ে গেলেও তার সহযোগী শ্যুটার মো. কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪) অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

ওই ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগ এবং অপরটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলা দুটি মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর