সাভারে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

সাভারে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারে ধর্ষণের পরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের নাম শারমিন আক্তার (লিজা ৩৫)। তিনি সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি রুমে থাকতেন। রাতের কোনো এক সময়ে ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃওরা। পরে সকালে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

সাভার মডেল থানার এস আই জাকির হোসেন বলেন, ওই গৃহবধূর হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে ও কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

এদিকে আশুলিয়ায় ভিন্ন এক ঘটনায় শাশুড়ীকে হত্যার অভিযোগে গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে শাশুড়ীকে গলা টিপে হত্যা ও ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে মরদেহ দাফনের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে হয়েছে বলে জানায় পুলিশ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার আশুলিয়ার থানার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা ।

নিহত সখিনা বেগম (৬০) শিমুলিয়ার পাড়াগ্রাম এলাকার মনছের আলীর স্ত্রী। গ্রেপ্তারকৃত পুত্রবধূ মুক্তা আক্তার (২২) গাজীপুরে কালিয়াকৈর থানার বাসিন্দা। তিনি পেশায় চিকিৎসক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর