চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ মাস বয়সী আমির হামজা মারা যায়।

শিশুটি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাজমুস সাকিব জানান, গত বুধবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে শিশুটি। পরে তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭ জন।

এর আগে গত ২৪ এপ্রিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৯ মাস বয়সী হুমাইরা নামের এক শিশুর মৃত্যু হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর