৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জনকে উত্তীর্ণ হয়েছেন। বুধবার রাতে এ ফল প্রকাশ করে পিএসসি।
এর আগে এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন চাকরিপ্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী।
তাদের মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।


