সাভারে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় বাসিন্দারা।
সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে বেদেপাড়া তিন রাস্তার মোড়ে এঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুটি বাড়ির পাশেই একটি সামাজিক অনুষ্ঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে পূর্ব পরিচিত ওলান মিয়া তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে শিশুটি চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে হাতে নাতে ওলাম মিয়াকে ধরে এবং গণপিটুনি দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে।
শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।


