শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার রাতে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার হাওড়া খানবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া (৪২) জেলার নকলা উপজেলার বারমাইশা এলাকার হাবুল মিয়ার ছেলে। তিনি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রবাসী হিসেবে ছিলেন।

আর আহতরা হলেন, নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) ও দুলাল মিয়া (৬০)। এরমধ্যে গুরুতর অবস্থায় ফেরদৌসুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর চেম্বার অব কমার্স-১ নামে যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে আসছিল। অন্যদিকে, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে নকলা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় হাওড়া খানবাড়ী এলাকায় আসলে সেখানে আগে থেকেই দাঁড়ানো একটি মাহিন্দ্র গাড়িতে সিএনজিটি ধাক্কা খেয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি এবং ঘটনাস্থলেই সিএনজির আরোহী জুয়েলের মৃত্যু হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নেওয়া হলে একজনের গুরুতর অবস্থা হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই এরশাদ আলী বলেন, ‘আমার ভাই প্রায় ১৪ বছর ধরে প্রবাসে থাকেন। ২০ দিন আগে তিনি দেশে এসেছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে বর্তমানে তার সঙ্গেই প্রবাসে থাকে।’

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাছিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমাদের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে এবং স্থানীয়দের সহযোগিতায় বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad