শিশু সাজিদের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

শিশু সাজিদের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে শিশু সাজিদের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া নোটিশটি পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু ঘটে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট প্রমাণ।

নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়।

এর মধ্যে রয়েছে- সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ, রাষ্ট্রীয় ব্যয়ে সিল/ভরাট বা স্থায়ীভাবে বন্ধকরণ, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (এসওপি) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপনা রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া।

আরও পড়ুন

নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

গত ১০ ডিসেম্বর দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় খড় দিয়ে ঢাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ।

দীর্ঘ ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় সাজিদকে। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গত বছর স্থানীয় এক ব্যক্তি নলকূপ স্থাপনের জন্য গর্তটি খুঁড়েছিলেন। তবে সেখানে পানি না পেয়ে আর নলকূপটি স্থাপন করেননি তিনি। সেই অরক্ষিত গর্তে পড়েই প্রাণ হারায় শিশু সাজিদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর