এশিয়া কাপে সাইড স্ট্রেইনের চোটে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপের সুপার ফোরের শেষ দুই ম্যাচ তো বটেই খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের দুই সিরিজেও। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করলেও টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন এই ডানহাতি ব্যাটার। তার ফেরার সিরিজে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে শুরু হতে যাওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে কেবলএকটি বদলই আছে। ২৯ ও ৩১ অক্টোবর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।


