বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেশ কয়েক দিন ধরে অসুস্থ। তাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার রাতে হাসপাতালে যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মিডিয়া সেল জানায়, তারেক রহমান রুহুল কবির রিজভীর সঙ্গে কথা বলেন। পাশাপাশি চিকিৎসকদের কাছে রিজভীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এর আগে মঙ্গলবার বিকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী।


