মাদারীপুরে স্থগিত এনসিপির পদযাত্রা 

মাদারীপুরে স্থগিত এনসিপির পদযাত্রা 
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গোপালগঞ্জে সমাবেশ করে মাদারীপুরে উদ্দেশে যাত্রা পথেই হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। হামলার শিকার ও সরকারি স্থাপনায় দীর্ঘক্ষণ আটকা থাকায় মাদারীপুরের পদযাত্রা ও পথসভা স্থগিত করেছে দলটি।

বুধবার সন্ধ্যায় এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। এই জেলায় এনসিপির সমাবেশটি বিকাল ৩টায় হওয়ার কথা ছিল।

এর আগে মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার বিকালে শহরের লেকেরপাড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন

জানা গেছে, সারা দেশে পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওনা দেন এনসিপি শীর্ষ নেতারা। পরে তাদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর পরপরই এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সেই বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, ‘পরিকল্পতিভাবে গোপালগঞ্জে এই হামলা চালানো হয়েছে। যাতে মাদারীপুরে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। কিন্তু মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অনুষ্ঠান সার্থক করতে প্রস্তুত।’

গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে সারা দেশে একযোগে আন্দোলন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad