ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রাজিব হোসাইন, পরাণগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান ও যুবলীগের সদস্য চাঁন মিয়া।
তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। এ ঘটনায় আব্দুল রহমান এবং চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৭ নভেম্বর নগরীর শম্ভুগঞ্জ স্টেশন এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার হয় রাজিব হোসাইন।


