ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার অষ্টম দিন শনিবার। গত আট দিন ধরে ইরানও পাল্টা জবাব দিচ্ছে। যার রেশ ধরে উত্তেজনা ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে।
হামলা শুরুর পর ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে বাতিল হয়ে যায় বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতের ফ্লাইট।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শনিবার পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয়েছিল ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, শুক্রবার ৩৪টি এবং শনিবার ২০টি ফ্লাইট বাতিল হয়েছে।
একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেছে ২১৪টি ফ্লাইট।
যার মধ্যে ২৮ ফেব্রুয়ারি গিয়েছিল ছয়টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, শুক্রবার ৩৪টি এবং শনিবার ৪১টি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।


