ভ্যানচাপায় প্রাণ গেল ২ বছরের শিশুর

ভ্যানচাপায় প্রাণ গেল ২ বছরের শিশুর
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সূর্য দাস নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর উপজেলার মুলিয়া-বাহিরগ্রাম আঞ্চলিক সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সূর্য দাস কোড়গ্রামের সুমন দাসের ছেলে। তারা কোড়গ্রাম আবাসন প্রকল্পের ঘরে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বাহিরগ্রাম থেকে মুলিয়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যান কোড়গ্রাম এলাকার পৌঁছায়।এ সময় সূর্য দাস সড়ক পার হওয়ায় চেষ্টা করলে ভ্যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শ (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad