বরগুনা সদরের পুরাকাটা ফেরিঘাট এলাকায় ছুরিকাঘাতে আনসার হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে বরগুনা সদর থানার উপপরিদর্শক মো. আব্দুল আলিম বিষয়টি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার রাত ৮টার দিকে শাহীন নামের এক ব্যক্তি কথাবার্তার একপর্যায়ে আনসার হাওলাদারের বুকে পরপর সাতবার ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
ঘটনার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বরগুনা সদর থানার উপপরিদর্শক জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


