ফুটবল মার্কায় নির্বাচন করবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী বহুল আলোচিত ডা. তাসনিম জারা। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় তিনি ফুটবল প্রতীক পান।
সাধারণত স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের ভিত্তিতে প্রতীক বরাদ্দ করা হয়। তবে একাধিক প্রার্থী একই প্রতীক চাইলে লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করেন রিটার্নিং অফিসার। জানা গেছে, ঢাকা-৯ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নিজের পছন্দের প্রতীক পেয়েছেন তাসনিম জারা।
রিটার্নিং অফিসার ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ডা. জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।
প্রথমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেলেও জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের দ্বন্দ্বে এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের ঘোষণা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করলেও নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান।
বৃহস্পতিবার থেকে নিজের নির্বাচনী এলাকা রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা।


