অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে এর আগে লন্ডনে ২০২৫ সালের জুনে বৈঠক করেছেন তারেক রহমান। তবে ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম আবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি।


