পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ আসনে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিনের আবেদনের পরিপ্রেক্ষিতেই ব্যালট ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেয় আদালত।

বুধবার বিচারপতি মো. জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুন দিন ধার্য করা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মজিবুর রহমান, মো. নাজমুল ইসলাম, এইচ এম মাসুম, মাহফুজ হাসান ও খাদেমুল ইসলাম।

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগার।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে। সেই বিধান অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব আবেদনের শুনানি চলছে।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ করা হয়েছে, ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনী আবেদনপত্র, সংশ্লিষ্ট রুল ও অন্যান্য আবেদন গ্রহণ ও শুনানি করবে এই বেঞ্চ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর