পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধের প্রেক্ষিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফাহান আল সৌদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন।
এই সফরটি একটি শীর্ষ সম্মেলনের অংশ, যেখানে তুরস্ক এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিয়েছেন। এর লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান খোঁজা।
শাহবাজ শরিফ সৌদি আরবের প্রতি পাকিস্তানের অবিচলিত একাত্মতা পুনঃপ্রকাশ করেন। বিশেষ করে সৌদি আরবের ‘অত্যন্ত ধৈর্য’ প্রদর্শনের জন্য প্রশংসা করেন, যেটি এই অঞ্চলের বর্তমান সংকটের মধ্যে অব্যাহত রয়েছে।
বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুহাম্মদ আসিম মালিকও উপস্থিত ছিলেন, যিনি পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা আইএসআই’র প্রধান।
শাহবাজ শরিফ সৌদি প্রতিনিধিদের কাছে পাকিস্তানের পক্ষে চলমান ব্যাকচ্যানেল কূটনীতির বিবরণ দেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্কের উন্নতি এবং শান্তিপূর্ণ আলোচনা চালানোর লক্ষ্যে অব্যাহত রয়েছে।
শাহবাজ শরিফ বলেন, ‘এই সংকটপূর্ণ মুহূর্তে, ইসলামী বিশ্বের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ এবং সৌদি প্রতিনিধিদলকে পাকিস্তান নিশ্চিত করেছে, পাকিস্তান সৌদি আরবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে’ অবস্থান করছে, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা যায়।
এর আগে, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা একটি বৈঠক করেছেন, যা এই মাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো।
এই তিন শীর্ষ কর্মকর্তার উপস্থিতি পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টার একটি কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি ১৫ দফার একটি সংকট নিরসন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। সৌদি আরবের প্রতিনিধিরা সোমবার পর্যন্ত তাদের আলোচনা অব্যাহত রাখবেন।


