নির্বাচনে থাকছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

নির্বাচনে থাকছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক
নির্বাচন ভবন | ফাইল ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক থাকছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এখন পর্যন্ত আমাদের হিসাবে মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে এসেছেন বা আসার কথা জানিয়েছেন।

এর মধ্যে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০ জন, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে ৩৩০ জন এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন সাংবাদিক রয়েছেন।

আরও পড়ুন

তিনি জানান, তুরস্ক, মালয়েশিয়া, নাইজেরিয়া, ফিলিপাইনস, জর্জিয়া প্রভৃতি দেশ থেকে সাংবাদিকরা এসেছেন। এ ছাড়া পাকিস্তান, আলজাজিরা, জাপান, বিবিসি নিউজ, এপি (অ্যাসোসিয়েটেড প্রেস), রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া ছাড়াও স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের গণমাধ্যম ও সংস্থা প্রতিনিধিরা এ মুহূর্তে দেশে অবস্থান করছেন।

সবচেয়ে বেশি পর্যবেক্ষক এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ২২৩ জন, যা ২৫০ জন পর্যন্ত বাড়তে পারে। কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে প্রায় ৩০ জন পর্যবেক্ষক এসেছেন।

আগামীকাল মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে।

বুধবার সেখানে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে বলে জানান ইসি সচিব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad