সরকারি ছুটি শুরু হয়ে গেছে। কিছু বেসরকারি অফিস অবশ্য বুধবারও খোলা ছিল। তবে সেখানেও ছিল ছুটির আমেজ। ফলে দেখা গেছে, নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে গেছেন কর্মীরা।
ঈদে বাড়ি ফেরা মানুষের একটি বড় অংশ ঢাকা ছেড়েছেন নদী পথে। বড় বড় লঞ্চবোঝাই মানুষ ফিরতে শুরু করেছেন প্রাণের টানে। নগরীর পোস্তাগোলা ও সদরঘাট থেকে সেইসব মানুষদের ছবি তুলেছেন টাইমস অব বাংলাদেশের আলোকচিত্রী সৈয়দ মাহমুদুর রহমান।






