নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে আহত ১৫

নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে আহত ১৫
সংঘর্ষে আহত হওয়ার পর চিকিৎসা নেন | ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্বজনেরা ও পুলিশ জানিয়েছে, লক্ষীপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিরু কাজী গ্রুপের সঙ্গে একই গ্রামের আক্তার হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলে আসছিল।

গত শুক্রবার দুপুরে একটি স্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে নতুন করে বিরোধ বাধে। ওই ঘটনার জেরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে ইউপি সদস্য জিরু কাজী এবং দুজন নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর