তাসনিম জারার আপিল: লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

তাসনিম জারার আপিল: লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
তাসনিম জারা | ফাইল ছবি
Advertisement
Advertisement

এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। সোমবার বিকালে ইসি ভবনে তিনি আপিল আবেদন জমা দেন।

এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হতে মোট ভোটারেরেএক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। তাসনিম জারার জমা দেওয়া তালিকার মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন ভোটারকে বাছাই করা হয়। তাদের মধ্যে দুইজনের তথ্যে গরমিল পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

নির্বাচন কমিশনে আপিল করার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, মাত্র দেড় দিনে পাঁচ হাজার মানুষ ভালোবেসে তার পক্ষে স্বাক্ষর দিয়েছেন। ভোটাররা নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ তৈরি করেছিলেন। তাদের এই ভালোবাসাকে সম্মান জানিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাসনিম জারা।

তার আইনজীবী আরমান হোসেন জানান, নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী আপিল করা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের যে তালিকা দেওয়া হয়েছে তা শতভাগ সঠিক। যখন তালিকা সংগ্রহ করা হয় তখন ইসির ওয়েবসাইট কাজ করছিল না। যার স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে, তার ভোটার আইডি কার্ডে ঢাকা-৯ আসনই লেখা ছিল। যাচাই করার সুযোগ না থাকায় এখন এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

তবে আইনগতভাবে তাসনিম জারা জিতবেন আশা করে তিনি বলেন, জারা ঢাকা-৯ আসনে জনগণের প্রার্থী হিসেবে লড়তে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad