ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের প্রায় ৭৬ শতাংশই নারী।
পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ হাজার ৩৫২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০২ জন, যা মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল ‘admission.eis.du.ac.bd’ ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকে ‘DU FRT ‹roll no›’ লিখে ‘১৬৩২১’ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলাফলের নথি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের হাতে হস্তান্তর করেন।
গত ২৯ নভেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ছয় হাজার ৫২১ জন পরীক্ষার্থী।


