টেস্ট ছাড়ছেন কোহলি? ক্রিকেটপাড়ায় কানাঘুষো

টেস্ট ছাড়ছেন কোহলি? ক্রিকেটপাড়ায় কানাঘুষো
টেস্টকে টাটা বলতে চাচ্ছেন কোহলি, বিসিসিআই অনুরধ করছে থাকতে। ছবিঃ কোহলি
Advertisement
Advertisement

টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বিরাট কোহলি — আর এতেই ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে। ‘বিরাট’ এই সিদ্ধান্তে বিসিসিআই এখনও ভীষণ অস্বস্তিতে। বলছে, “ভেবে দেখো, ইংল্যান্ড সফরটা অন্তত খেলে যাও!”

৩৬ বছর বয়সী কোহলি নাকি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বোর্ডকে—আর এ খবর ফাঁস হতেই শুরু হয়েছে ক্রিকেটবিশ্বে গুঞ্জন। রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের খবর এখনও গরম, তার ওপর যদি কোহলিও বিদায় নেন — তাহলে ভারতীয় টেস্ট দল এক ধাক্কায় হারাবে দুই ‘পিলার’।

শুধু বয়স বা ক্লান্তি নয়, পারফরম্যান্সেও কোহলি সাম্প্রতিক বছরগুলোতে তেমন ধারাবাহিক নন। ২০১৯-এর পর থেকে মাত্র তিনটি সেঞ্চুরি, গড় ৩২-এর আশপাশে। অস্ট্রেলিয়া সফরে তো রানই পাননি, গড় ছিল ২৩!

তবুও, কেউ কি কোহলিকে স্রেফ পরিসংখ্যানে মাপতে পারে? মাঠে তার উপস্থিতিই তো আলাদা এক আবেগের নাম। তাই বিসিসিআই-এর শেষ চেষ্টা: “অন্তত আরও একবার ভেবে দেখো, বিরাট!”

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad