টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বাসচাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুরে উপজেলার শুভুল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নাসির গ্রুপে মার্কেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মেহেদী মোটরসাইকেলযোগে উপজেলার শুভুল্লায়র ঢাকাগামী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এসআই জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad