টবি ক্যাডম্যানের সঙ্গে চুক্তি নবায়ন করেনি সরকার

টবি ক্যাডম্যানের সঙ্গে চুক্তি নবায়ন করেনি সরকার
Advertisement
Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের সঙ্গে চুক্তি নবায়ন করেনি সরকার। তার সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ গত ২৬ নভেম্বর শেষ হয়েছে। এরপর থেকে তিনি আর চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন না।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টবি ক্যাডম্যানের সঙ্গে বাংলাদেশ সরকারের এক বছরের চুক্তি ছিল, এর মেয়াদ শেষ হয়েছে। তিনি এখন আর চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন না।

আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার আইনজীবী লন্ডনভিত্তিক ল’ ফার্ম গার্নিকা ৩৭ গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা টবি ক্যাডম্যানকে ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়। ওই বছরের ২০ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে টবি ক্যাডম্যান তার নিয়োগের কথা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর