চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সন্ধ্যায় গুলশানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের হাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা শাহাদাৎ বিন জামান শোভন, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ।
আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলাম, দ্য ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন এবং দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র প্রতিবেদক এনামুল হকসহ অন্যরা।
এর আগে অসুস্থ মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন তারেক রহমান। কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বহন করা হয়।
কয়েক দিন আগে জিসানের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে নতুন করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ দেওয়া হয়। সেই চিকিৎসার আর্থিক সহায়তাও দিচ্ছেন তারেক রহমান।
শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


