জানুয়ারির সেরা নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি

জানুয়ারির সেরা নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি
সোবহানা মোস্তারি। ইলাস্ট্রেশন/টাইমস
Advertisement
Advertisement

ফেব্রুয়ারিতে নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। ব্যাট হাতে দলের সর্বোচ্চ ও টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন সোবহানা মোস্তারি। মনোনীত হয়েছিলেন আইসিসির জানুয়ারি মাসের ‘উইমেন্স প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য। এবার জিতলেন পুরস্কারও।

সব মিলিয়ে দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে মাস-সেরা হলেন সোবহানা। এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই পুরস্কার জেতেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটের হিসেবে সোবহানার সাথে মনোনীত হয়েছিলেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস আর যুক্তরাষ্ট্রের টারা নরিস। তবে বাছাইপর্বে ৭ ইনিংসে ৪৫ গড়ে ২২৯ রান করা সোবহানাকে টপকাতে পারেননি কেউই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর