চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১
উদ্ধারকৃত পিস্তল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে খুলশী থানার মতিঝর্না এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হলেও পলাতক রয়েছেন তার সহযোগী আমির হোসেন।

জিজ্ঞাসাবাদে মিনহাজ ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক সহযোগী আমিরকে সঙ্গে নিয়ে ডবলমুরিং থানায় ঢুকে একটি বিদেশি পিস্তল লুট করার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, ওই অস্ত্রটি বিভিন্ন অপরাধে ব্যবহারের পর মিনহাজ ৫০ হাজার টাকায় তা আমির হোসেনের কাছে বিক্রি করেন। তারই দেওয়া তথ্যের ভিত্তিতে লালখান বাজার এলাকায় একটি বাসায় অভিযান চালানো হলে আমির হোসেন পালিয়ে যান।

আরও পড়ুন

বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি শপিং ব্যাগ থেকে ৯ মিলিমিটার ক্যালিবারের একটি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘তরাশ এস এ মেইড ইন ব্রাজিল’ ও বিভিন্ন নম্বর খোদাই করা রয়েছে।

গ্রেপ্তার মিনহাজ এটিকে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্র হিসেবে শনাক্ত করেন।

পুলিশ জানায়, পলাতক আমির হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় খুলশী থানায় মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর