রাজবাড়ী জেলার গোয়ালন্দে হামে আক্রান্ত হয়ে আরিশা ইসলাম নামে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আরিশা গোয়ালন্দ পৌরসভা ১নং ওয়ার্ড শাজাহান মেম্বার পাড়া এলাকার উজ্জল ফকিরের মেয়ে।
পরিবার জানিয়েছে, এক মাস আগে হামের উপসর্গ নিয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আরিশাকে। সেখানে চিকিৎসা শেষে তাকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল রাত ৮টার দিকে তাকে ঢাকার আগারগাঁও মা ও শিশু বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর পৌনে ১ টার দিকে আরিশার মৃত্যু হয়।


