চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, এরশাদ উল্লাহ বর্তমানে শঙ্কামুক্ত, তবে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এরশাদ উল্লাহ গত বুধবার বিকেলে বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় গণসংযোগের সময় বুক ও পায়ে গুলিবিদ্ধ হন। একই ঘটনায় গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা।


