কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর জয়

কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর জয়
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ | ফাইল ছবি
Advertisement
Advertisement

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।

কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শুরু থেকেই বেশিরভাগ কেন্দ্রে এগিয়ে ছিলেন হাসনাত আবদুল্লাহ। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর