কারাগারে ভোট দিয়েছেন ৪৫৩৮ বন্দী

কারাগারে ভোট দিয়েছেন ৪৫৩৮ বন্দী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা বন্দীদের একাংশ পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা বন্দীদের একাংশ পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ কার্যক্রমে প্রথম পাঁচ দিনে মোট ৪ হাজার ৫৩৮ জন কারাবন্দী ভোট দিয়েছেন। শনিবার কারা কর্তৃপক্ষের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৩ ফেব্রুয়ারি ১ হাজার ৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮ জন, ৬ ফেব্রুয়ারি ৪২০ জন এবং শনিবার ৪৭১ জন কারাবন্দী ভোট দিয়েছেন।

শনিবার ভোট দেওয়া ৪৭১ জনের মধ্যে ৪৪৮ জন পুরুষ, ২৩ জন নারী এবং ১৬ জন বিশেষ বন্দী ছিলেন। কারা সূত্র আরও জানিয়েছে, কারাগারে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ কার্যক্রম শেষ হচ্ছে রোববার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad