ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজ থাকা আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও মারিতিমো দে লা গুয়াইরা ফুটবল ক্লাব সোশ্যাল মিডিয়ায় এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন ডিফেন্ডার লুকাস ত্রেহোর স্ত্রী ইয়ানি মারানেল্লা এবং এই দম্পতির দুই সন্তান আরন ত্রেহো ও আইন্নোয়া ত্রেহো। ভূমিকম্পের সময় তারা লা গুয়াইরা রাজ্যের প্লেয়া গ্রান্দে এলাকায় নিজেদের আবাসিক ভবনে ছিলেন।
ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, ৭ দশমিক ৫ ও ৭ দশমিক ২ মাত্রার এই জোড়া ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ জনে।
এ ছাড়া আহত হয়েছেন ৩ হাজার ২০০ জনের বেশি মানুষ এবং গৃহহীন হয়েছেন ৩ হাজার ১৪২ জন।


