রাজবাড়ী জেলার কালুখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে।
বুধবার রাত ৮টার পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাইক বাজিয়ে প্রচার চালানোয় তাকে এই জরিমানা করা হয়।
কালুখালী সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৭(খ) লঙ্ঘন করায় রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সোহেল রানা ওরফে সোহেল মোল্লার সমর্থক মো: দুলাল শেখকে বিধি ২৭ অনুসারে ৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট প্রার্থী, কর্মী ও সমর্থককে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।


