আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার আবু আধির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের।
প্রায় মাস তিনেক পর ওয়ানডেতে ফিরেছে বাংলাদেশ। সর্বশেষ জুলাই মাসে শ্রীলংকা সফরে ওয়ানডে খেলা দলটি এই ম্যাচের একাদশ সাজিয়েছে ছয় ব্যাটার, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী , তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, আল্লাহ মোহাম্মদ গাজানফার ও বশির আহমদ


