মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। শনিবার এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এই সিরিজেই প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পান এই উইকেটকিপার ব্যাটার। সর্বশেষ ফেব্রুয়ারিতে ওয়ানডে খেলা সৌম্য সরকারকেও ফেরানো হয়েছে এই ম্যাচের একাদশে।
দুই পেসার, দুই স্পিনার ও সাত ব্যাটার নিয়ে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে দুটি বদল অনুমিতই ছিল, কারণ এই ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম এবং শামীম পাটোয়ারীও। ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শারফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, খারি পিয়েরে, ও জেইডেন সিলস।


