১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ এলাকায় কঠোর নিরাপত্তা

১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ এলাকায় কঠোর নিরাপত্তা
ধানমণ্ডি ৩২ এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ছবি: কাজী আরিফুজ্জামান/টাইমস
Advertisement
Advertisement

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে মোতায়েন রয়েছে।’

শুক্রবার রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথচারীদের চলাচল ও গতিবিধিও পর্যবেক্ষণ করছেন দায়িত্বরত সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর