রাজধানীর হাজারীবাগে সিকদার মেডিকেল কলেজের পাশে এ জে আর আর কুরিয়ার সার্ভিসের ওয়্যার হাউজে হামলা, টাকা লুট ও সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অনেক গ্রাহকের পন্য লুট হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশ সংবাদ পেয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) ও মোবাইল পেট্রোল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে এ জে আর কুরিয়ার সার্ভিস ও স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, কুরিয়ার সার্ভিসের জমির মালিকানার ভাড়ার টাকার নিয়ে দ্বন্দ্বে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।


