পুলিশ প্রশাসনে রদবদল করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি এবং দেশের তিন পুলিশ সুপারকে (এসপি) পদায়ন করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আদেশ দেওয়া হয়। প্রশাসনকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে নিয়মিত এই প্রশাসনিক পুনর্বিন্যাস ও রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার সুপার (এসপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার করা হয়েছে।

একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের অবিলম্বে স্ব-স্ব নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।


