দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত এক শিশু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে হাম উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় প্রাণ হারানো দুজনের একজন ঢাকা এবং অন্যজন সিলেট বিভাগের (সুনামগঞ্জ জেলা) বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনে। ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৯৮ জনের।

আরও পড়ুন

বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৬৫৪ জন এবং ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া মৃত্যুর সংখ্যা ৯৩ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯২ হাজার ৩১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৮৮ হাজার ৪১৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

হামের প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে নতুন করে ৩৪৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে। এরপরই চট্টগ্রামের অবস্থান, যেখানে গত ২৪ ঘণ্টায় ১৭০ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বরিশালে ১০০, সিলেটে ৬৭ (১ জনের মৃত্যু), খুলনায় ৫১, ময়মনসিংহে ৫০, রাজশাহীতে ৩৩ এবং রংপুর বিভাগে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের দিক থেকেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে, যেখানে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৪৯,৫০৯ জন এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ৫৭ জনের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর