ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেপ্তার হয়েছে। এই সময়ে মামলা হয়েছে ৫০টি।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে উত্তরা বিভাগে ১৩৭ জন, মিরপুর বিভাগে ৯৫ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, গুলশান বিভাগে ৫৩ জন, রমনা বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, ওয়ারী বিভাগে ৩২ জন ও লালবাগ বিভাগে ২৩ জন রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে এক কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, আট গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুইটি রাংতা কাগজ, দুইটি কর্ক, একটি ধারালো ছুরি, ছয় বস্তা ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে এক ভিকটিমকে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র, মাদকসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর