ঝিনাইদহে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

ঝিনাইদহে পানিতে ডুবে দুইজনের মৃত্যু
ঝিনাইদহে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহে খালের পানিতে ডুবে লামিম (৫) ও আপন (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত লামিম দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে ও আপন একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে। তারা দুইজন মামাতো ভাই।

স্থানীয়রা জানান, শনিবার সকালে তারা গ্রামের খালে বরশি দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে পানিতে পড়ে যায় তারা। এ সময় তারা স্রোতে ভেসে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর