জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: টুকু

জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: টুকু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি জুলাই সনদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার বক্তব্য রেখেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার বিকালে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবা অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, ‘রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন। সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে, ভবিষ্যতেও থাকবে।’

সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

আরও পড়ুন

এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন।

তিনি বলেন, যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে অভিযোগ জানাতে পারবেন। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন ও যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর