খুলনায় যুবদল নেতাকে গলা কেটে হত্যা

খুলনায় যুবদল নেতাকে গলা কেটে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনার আঠারো মাইল এলাকায় মোহাম্মদ শামীম নামে যুবদল নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে ওই এলাকার সৈয়দ ঈসা কলেজের পাশে মৃতের ভাড়া বাসায় এ হত্যার ঘটনা ঘটে।

শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

আরও পড়ুন

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শামীম ওই এলাকায় বসবাস করতেন। অভিযোগ রয়েছে, ঘটনার দিন রাতে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় ছুরি দিয়ে আঘাত করেন আসামিরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ অভিযোগ করে বলেন, ‘এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছি।’

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর