এক বছরের কারাদণ্ড জাফর পানাহির

এক বছরের কারাদণ্ড জাফর পানাহির
ইরানী পরিচালক জাফর পানাহি
Advertisement
Advertisement

‘রাষ্ট্রবিরোধী প্রচারমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ইরানের খ্যাতনাম চলচ্চিত্র পরিচালক ও কান চলচ্চিত্র উৎসবের পাম দ’র–জয়ী পরিচালক জাফর পানাহি শাস্তি সম্মুখীন হয়েছেন। তাকে দেশটির আদালত এক বছরের কারাদণ্ড ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী মোস্তফা নিইলি।

মোস্তফা জানান, পানাহির শাস্তির সঙ্গে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদ গ্রহণে নিষেধাজ্ঞাও যুক্ত রয়েছে। তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, পানাহির বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রবিরোধী ‘প্রচারমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকা। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি আরও বলেন, ৬৫ বছর বয়সী এই পরিচালক বর্তমানে ইরানের বাইরে অবস্থান করছেন।

এ বছর কান চলচ্চিত্র উৎসবে পানাহি তার চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’–এর জন্য সর্বোচ্চ সম্মান পাম দ’র অর্জন করেন।

গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পানাহি। আসন্ন অস্কারে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এর পক্ষে ক্যাম্পেইনে অংশ নিতেই তার এই ভ্রমণ। পানাহির অবর্তমানেই ইরান সরকার তাকে কারাদণ্ড দেয়ার কথা ঘোষণা করলো।

আরও পড়ুন

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এই চলচ্চিত্রটি ফ্রান্সের পক্ষ থেকে এবারের অস্কারে অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে এবং মার্চের অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে শর্টলিস্ট হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

চলচ্চিত্র নির্মাতা হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে পানাহি ইউরোপের বিভিন্ন উৎসবে বহু পুরস্কার জিতেছেন। ১৯৯৫ সালে কান উৎসবে তার বিখ্যাত ছবি ‘দ্য হোয়াইট বেলুন’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে।

২০১০ সালে সরকারবিরোধী গণআন্দোলনে সমর্থন ও আধুনিক ইরানের পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের কারণে তাকে দেশত্যাগ ও চলচ্চিত্র নির্মাণে ২০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা’র অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলেও তিনি মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

নিষেধাজ্ঞার এক বছর পর তিনি কেকের ভেতর ইউএসবি ড্রাইভে লুকিয়ে কান উৎসবে পাঠান ‘দিস ইজ নট আ ফিল্ম’ নামের একটি ডকুফিল্ম। ২০১৫ সালে প্রকাশিত তার চলচ্চিত্র ‘ট্যাক্সি’ও ইরান সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই তৈরী। ওই সিনেমাতে তিনি নিজেই ট্যাক্সিচালক হিসেবে অভিনয় করেছিলেন, আর পুরো দৃশ্য একটি গাড়ির ভেতর ধারণ করা হয়।

২০২২ সালে চলচ্চিত্র নির্মাতাদের একটি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তিনি আবারও গ্রেপ্তার হন এবং প্রায় সাত মাস কারাবন্দি থাকার পর মুক্তি পান

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর